মূল কনটেন্টে যান
ঢাকা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬ | ২৩ কার্তিক ১৪৩৩
ব্রেকিং
বিশ্বনাথে প্রধান শিক্ষক আব্দুল আজিজের রাজকীয় বিদায় সংবর্ধনাভারতীয় কম্বল’সহ ১ জনকে গ্রেফতার করেছে পুলিশগ্যাসের মূল্যবৃদ্ধি প্রত্যাহার, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে আলহাজ্ব মাওলানা এমরান আলমবড়লেখায় সাদেক হোসেন খোকার ৭ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মহানগর বিএনপির কর্মসূচিবাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল সিলেট জেলার (আংশিক) কমিটি অনুমোদনমৃত্যুবার্ষিকীতে সাইক্লোনের আলোচনাসভা দেওয়ান মোহাম্মদ আজরফ একজন মানবতাবাদী ছিলেন : আবদুল কাদের তাপাদারটিআইবির বিবৃতিতে জামায়াতকে জড়ানো ‘দুরভিসন্ধিমূলক’: পরওয়ার
ব্রেকিং নিউজ

বিশ্বনাথে রামসুন্দর স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হলেন আব্দুল বারী

শেয়ার:ফেসবুকমেসেঞ্জারহোয়াটসঅ্যাপএক্স০ বার শেয়ার

সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে পুনরায় দায়িত্ব পেয়েছেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল বারী। সদ্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজের বিদায়ের মধ্য দিয়ে শূন্য হওয়া পদে তাঁকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। এর ফলে এখন থেকে তিনি বিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবেন। আব্দুল বারী দীর্ঘদিন ধরে এ বিদ্যালয়ে সহকারী শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে ২০১২ সালে একই বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে ছিলেন। পুনরায় আবারো দায়িত্ব পাওয়ায় বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা এবং প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এদিকে, আব্দুল বারী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পাওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা তাঁর দায়িত্ব পালনে সাফল্য কামনা করেছেন।

শেয়ার:ফেসবুকমেসেঞ্জারহোয়াটসঅ্যাপএক্স০ বার শেয়ার

আরও পড়ুন

আপনার মতামত জানান

মন্তব্যের নিয়ম: ভদ্র ও শালীন ভাষায় লিখুন · ব্যক্তিগত আক্রমণ, গুজব, ধর্মীয়/সাম্প্রদায়িক উসকানি ও বিজ্ঞাপন নয় · আপনার মন্তব্য মডারেশনের পর প্রকাশিত হবে · মন্তব্যের দায় মন্তব্যকারীর নিজের।