মূল কনটেন্টে যান
ঢাকা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬ | ২৩ কার্তিক ১৪৩৩
ব্রেকিং
বিশ্বনাথে প্রধান শিক্ষক আব্দুল আজিজের রাজকীয় বিদায় সংবর্ধনাভারতীয় কম্বল’সহ ১ জনকে গ্রেফতার করেছে পুলিশগ্যাসের মূল্যবৃদ্ধি প্রত্যাহার, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে আলহাজ্ব মাওলানা এমরান আলমবড়লেখায় সাদেক হোসেন খোকার ৭ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মহানগর বিএনপির কর্মসূচিবাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল সিলেট জেলার (আংশিক) কমিটি অনুমোদনমৃত্যুবার্ষিকীতে সাইক্লোনের আলোচনাসভা দেওয়ান মোহাম্মদ আজরফ একজন মানবতাবাদী ছিলেন : আবদুল কাদের তাপাদারটিআইবির বিবৃতিতে জামায়াতকে জড়ানো ‘দুরভিসন্ধিমূলক’: পরওয়ার
ব্রেকিং নিউজ

প্রবাসীরা নিজ গ্রামের উন্নয়নে নিঃস্বার্থভাবে কাজ করতে চান: ব্রিটিশ কাউন্সিলর আব্দুল মালিক

শেয়ার:ফেসবুকমেসেঞ্জারহোয়াটসঅ্যাপএক্স০ বার শেয়ার

বিশ্বনাথ প্রতিনিধি-
যুক্তরাজ্যের ওল্ডহাম মেট্রোপলিটন বরা কাউন্সিলের ৪ বারের নির্বাচিত কাউন্সিলর, ওল্ডহাম-বাংলাদেশ এসোসিয়েশনের সেক্রেটারী ও ওল্ডহাম সেন্টার মসজিদের ফাউন্ডার আব্দুল মালিক বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রত্যেক প্রবাসীই চান তাঁর জন্মভূমি বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতিতে এগিয়ে যাক এবং সবাই ভাল ও শান্তিতে থাকুক এরজন্য প্রবাসীরা নিজ গ্রামের উন্নয়নে নিঃস্বার্থভাবে কাজ করে আসছেন, ভবিষ্যতেও কাজ করে যেতে চান। এ ক্ষেত্রে সরকার ও সমাজের সকল শ্রেণীর মানুষের সার্বিক সহযোগিতা একান্ত প্রয়োজন।
তিনি গত বুধবার রাতে ‘করপাড়া ডেভলাপমেন্ট কাউন্সিল’র উদ্যোগে সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের করপাড়া গ্রামে ১২০টি সোলার লাইট ও ২৫ হাজার স্কয়ার ফিট পাকা রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব আব্দুর রহিমের সভাপতিত্বে ও করপাড়া ডেভলাপমেন্ট কাউন্সিলের স্টিয়ারিং কমিটির সদস্য মাসুক মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আবুল খয়ের আলী, ফরিদ মিয়া, মোহাম্মদ আলী ফারহান, হযরত ওমর-ফারুক (রা.) একাডেমির প্রধান শিক্ষক মরতুজ আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের। বক্তব্য রাখেন আব্দুল গণি, আজমন্দর আলী, হাজী মছদ্দর আলী, সিরাজুল হক, কয়ছর উদ্দিন, ফখর উদ্দিন, ফজর উদ্দিন সাগর, বদরুল আমিন, আব্দুল জব্বার, ফয়জুল হক, আশিক মিয়া, লিলু মিয়া, শামীম মিয়া, হাসান মিয়া, খালিক মিয়া।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ নাজমুল ইসলাম ও স্বাগত বক্তব্য রাখেন আশিকুর রহমান এবং শেষে মোনাজাত পরিচালনা করেন করপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল ওয়াকে।
উল্লেখ্য, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের উদ্যোগে করপাড়া গ্রামের উন্নয়নে প্রতিষ্ঠিত হয় করপাড়া ডেভলাপমেন্ট কাউন্সিল। সংগঠনটি গ্রামের বিভিন্ন সড়কে প্রায় ২৫ হাজার টাকা মূল্যের ১২০টি অত্যাধুনিক সোলার লাইট ও গ্রামের ভিতরের ৩টি সড়কে প্রায় ২৫ হাজার স্কয়ার ফিটের পাকা রাস্তা নির্মাণের এক মহতি উদ্যোগ গ্রহন করেছেন। যার আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৫০ লাখ টাকা।

শেয়ার:ফেসবুকমেসেঞ্জারহোয়াটসঅ্যাপএক্স০ বার শেয়ার

আরও পড়ুন

আপনার মতামত জানান

মন্তব্যের নিয়ম: ভদ্র ও শালীন ভাষায় লিখুন · ব্যক্তিগত আক্রমণ, গুজব, ধর্মীয়/সাম্প্রদায়িক উসকানি ও বিজ্ঞাপন নয় · আপনার মন্তব্য মডারেশনের পর প্রকাশিত হবে · মন্তব্যের দায় মন্তব্যকারীর নিজের।