মূল কনটেন্টে যান
ঢাকা, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ | ২২ কার্তিক ১৪৩৩
ব্রেকিং
বিশ্বনাথে প্রধান শিক্ষক আব্দুল আজিজের রাজকীয় বিদায় সংবর্ধনাভারতীয় কম্বল’সহ ১ জনকে গ্রেফতার করেছে পুলিশগ্যাসের মূল্যবৃদ্ধি প্রত্যাহার, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে আলহাজ্ব মাওলানা এমরান আলমবড়লেখায় সাদেক হোসেন খোকার ৭ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মহানগর বিএনপির কর্মসূচিবাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল সিলেট জেলার (আংশিক) কমিটি অনুমোদনমৃত্যুবার্ষিকীতে সাইক্লোনের আলোচনাসভা দেওয়ান মোহাম্মদ আজরফ একজন মানবতাবাদী ছিলেন : আবদুল কাদের তাপাদারটিআইবির বিবৃতিতে জামায়াতকে জড়ানো ‘দুরভিসন্ধিমূলক’: পরওয়ার
ব্রেকিং নিউজ

সিলেটে মেয়র প্রার্থী ঘোষণা করলেন পীর সাহেব চরমোনাই

শেয়ার:ফেসবুকমেসেঞ্জারহোয়াটসঅ্যাপএক্স০ বার শেয়ার

সিলেট সিটি কর্পোরেশনে নির্বাচনে মেয়র পদে হাত পাখা প্রতীকের প্রার্থী মুফতি আবু তাহের মিসবাহ’র নাম ঘোষণা করলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। তিনি বলেন, মুফতী আবু তাহের মিজবাহ আপনাদের এই সিলেটের কৃতি সন্তান। শাহজালাল (র.) ও শাহপরাণ (র.)এর পূর্ণভুমিতে তার মতো একজন যোগ্য উত্তরসূরী নগর উন্নয়নের জন্য সবচেয়ে অগ্রাধিকার।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টায় সিলেট জেলা পরিষদ অডিটোরিয়ামে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি সিসিক মেয়র প্রার্থী ঘোষনা করেন।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মাওলানা বদরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরাফত উল্লাহ আরফানের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতি মুফতী মানসুর আহমদ সাকী, বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মুফতি সাঈদ আহমদ, মহানগর সভাপতি ডা: রিয়াজুল ইসলাম রিয়াজ, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা সভাপতি মো: সিদ্দিকুর রহমান, ছাত্র আন্দোলন মহানগর সভাপতি মুহাম্মদ জাকাওয়াত চৌধুরী পাশা, জেলা সভাপতি মুহাম্মদ মোরশেদ আহমদ চৌধুরী সহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ।

কে এই আবু তাহের মিসবাহ
সিলেট জেলার ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের পশ্চিম তিলাপাড়া গ্রামে এক মুসলিম সম্ভান্ত পরিবারে ১৯৯৫ সালের ৪ সেপ্টেম্বর জন্ম গ্রহণ করেন। তার পিতা মরহুম হাজী আব্দুল মালিক ও মাতা মুছা: রহিমা বেগম।

শিক্ষা
আবু তাহের মিসবাহ একজন ইসলামী ও জেনারেল শিক্ষায় শিক্ষিত ব্যক্তিত্ব। শিক্ষাজীবনে তিনি নিজ এলাকায় প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। উচ্চ শিক্ষায় কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। পাশাপাশি সিলেট মদনমোহন কলেজ থেকে বিএসএস অর্নাস, সিলেট সরকারি আলিয়া মাদরাসা থেকে ফাজিল ও ফিকাহ বিভাগে কামিল ডিগ্রি অর্জন করেন। সিলেট নগরীর জামেয়া মাদানিয়া ইসলামীয়া কাজিরবাজার মাদরাসা, মদনমোহন কলেজ ও সিলেট সরকারি আলিয়া মাদরাসায় অধ্যয়ন করে ত্রিধারা শিক্ষা ব্যবস্থার জ্ঞান অর্জন করেন।

রাজনীতি ও সংগঠন
রাজনৈতিক জীবনে তিনি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর তৃণমূল থেকে উঠে আসা একজন কর্মী, ইউনিয়ন ও উপজেলায় বিভিন্ন দায়িত্ব পালন করে তিনি ক্রমান্বয়ে সিলেট মহানগর সভাপতি, সিলেট জেলা সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক উপ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন শেষে বর্তমানে জেলা শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

কর্মজীবন
তিনি লেখাপড়া শেষে সিলেট নগরীতে মাদরাসা ও স্কুলে শিক্ষকতা করেন। গ্রাফিক্স ডিজাইনার, ওয়েব ডেভেলপমেন্ট ও ডিজিটাল মার্কেট এ দক্ষতার সহিত ব্যবসায় আছেন। সিলেট নগরীর ১৪নং ওয়ার্ড এ দীর্ঘদিন থেকে তার বসবাস। তিনি একাধারে সংগঠক, শিক্ষক, ব্যবসায়ী, এছাড়াও মসজিদ, মাদরাসা, সমাজ সেবামূলক বিভিন্ন সামাজিক সংগঠনে রয়েছে তার সম্পৃক্ততা।

শেয়ার:ফেসবুকমেসেঞ্জারহোয়াটসঅ্যাপএক্স০ বার শেয়ার

আরও পড়ুন

আপনার মতামত জানান

মন্তব্যের নিয়ম: ভদ্র ও শালীন ভাষায় লিখুন · ব্যক্তিগত আক্রমণ, গুজব, ধর্মীয়/সাম্প্রদায়িক উসকানি ও বিজ্ঞাপন নয় · আপনার মন্তব্য মডারেশনের পর প্রকাশিত হবে · মন্তব্যের দায় মন্তব্যকারীর নিজের।