মূল কনটেন্টে যান
ঢাকা, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ | ২২ কার্তিক ১৪৩৩
ব্রেকিং
বিশ্বনাথে প্রধান শিক্ষক আব্দুল আজিজের রাজকীয় বিদায় সংবর্ধনাভারতীয় কম্বল’সহ ১ জনকে গ্রেফতার করেছে পুলিশগ্যাসের মূল্যবৃদ্ধি প্রত্যাহার, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে আলহাজ্ব মাওলানা এমরান আলমবড়লেখায় সাদেক হোসেন খোকার ৭ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মহানগর বিএনপির কর্মসূচিবাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল সিলেট জেলার (আংশিক) কমিটি অনুমোদনমৃত্যুবার্ষিকীতে সাইক্লোনের আলোচনাসভা দেওয়ান মোহাম্মদ আজরফ একজন মানবতাবাদী ছিলেন : আবদুল কাদের তাপাদারটিআইবির বিবৃতিতে জামায়াতকে জড়ানো ‘দুরভিসন্ধিমূলক’: পরওয়ার
জাতীয়

হঠাৎ বুকে ব্যথা, হাসপাতালে নেওয়া হলো শ্রমমন্ত্রীকে

শেয়ার:ফেসবুকমেসেঞ্জারহোয়াটসঅ্যাপএক্স১ বার শেয়ার

বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করার পর হাসপাতালে নেওয়া হয়েছে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীকে। শুক্রবার (৬ নভেম্বর) বেলা সোয়া ১টার দিকে সিলেট নগরের আখালিয়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রীর ঘনিষ্ঠজন জুরেজ আবদুল্লাহ গুলজার।

তিনি জানান, শুক্রবার সকালে মন্ত্রী তার নির্বাচনী এলাকা সিলেট-৪ আসনের কোম্পানীগঞ্জ উপজেলার কয়েকটি উন্নয়নমূলক কাজ ও কর্মসূচিতে অংশ নেন। দুপুর পৌনে ১২টার দিকে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। পরে দ্রুত তাকে সিলেট নগরে নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়।

জুরেজ আবদুল্লাহ আরো জানান, চিকিৎসকরা মন্ত্রীকে বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন। তবে শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাকে হাসপাতালে পূর্ণ বিশ্রামে রাখা হয়েছে।

শেয়ার:ফেসবুকমেসেঞ্জারহোয়াটসঅ্যাপএক্স১ বার শেয়ার

আরও পড়ুন

আপনার মতামত জানান

মন্তব্যের নিয়ম: ভদ্র ও শালীন ভাষায় লিখুন · ব্যক্তিগত আক্রমণ, গুজব, ধর্মীয়/সাম্প্রদায়িক উসকানি ও বিজ্ঞাপন নয় · আপনার মন্তব্য মডারেশনের পর প্রকাশিত হবে · মন্তব্যের দায় মন্তব্যকারীর নিজের।