মূল কনটেন্টে যান
ঢাকা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬ | ২৩ কার্তিক ১৪৩৩
ব্রেকিং
বিশ্বনাথে প্রধান শিক্ষক আব্দুল আজিজের রাজকীয় বিদায় সংবর্ধনাভারতীয় কম্বল’সহ ১ জনকে গ্রেফতার করেছে পুলিশগ্যাসের মূল্যবৃদ্ধি প্রত্যাহার, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে আলহাজ্ব মাওলানা এমরান আলমবড়লেখায় সাদেক হোসেন খোকার ৭ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মহানগর বিএনপির কর্মসূচিবাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল সিলেট জেলার (আংশিক) কমিটি অনুমোদনমৃত্যুবার্ষিকীতে সাইক্লোনের আলোচনাসভা দেওয়ান মোহাম্মদ আজরফ একজন মানবতাবাদী ছিলেন : আবদুল কাদের তাপাদারটিআইবির বিবৃতিতে জামায়াতকে জড়ানো ‘দুরভিসন্ধিমূলক’: পরওয়ার
ব্রেকিং নিউজ

সম্মেলনের মাধ্যমে ৩৫নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল সম্পন্ন সভাপতি আব্দুর রহমান, সম্পাদক মুহিন, সাংগঠনিক আলমগীর

শেয়ার:ফেসবুকমেসেঞ্জারহোয়াটসঅ্যাপএক্স০ বার শেয়ার

সিলেট মহানগর বিএনপির অন্তর্গত ৩৫নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল ও সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে ৩৫নং ওয়ার্ডের জাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের মাধ্যমে ৩৫নং ওয়ার্ড বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়: এতে সভাপতি হন আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মুহিন, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন।
প্রবীন মুরব্বী সাবেক মেম্বার আব্দুল মান্নানের সভাপতিত্বে ও শাহপরান থানা বিএনপির সদস্য সচিব খুরশেদ আহমদ খসু’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন।
প্রধান বক্তার বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাফেক মাহবুব, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি মাহবুবুল হক চৌধুরী, শাহপরান থানা বিএনপির আহবায়ক আব্দুল মুনিম, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফছর খান, মহানগর ছাত্র দলের সভাপতি সুদীপ জ্যোতী এস, সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন দিনার, সিলেট জেলা যুবদলের সাবেক সহ’সভাপতি কবির আহমদ, মহানগর ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ৩৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তাজুল ইসলাম তাজ, ৩১ নং ওয়ার্ড বিএনপির সাবেক আহবায়ক রাজন মিয়া, ৩২ নং ওয়ার্ড বিএনপির সাবেক আহবায়ক আমিনুল ইসলাম আমিন, শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল হক মাসুম, জালালাবাদ থানার আহবায়ক শফিকুর রহমান শফিক, বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত আহবায়ক সৈকত তুষার চৌধুরী, ৩৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হক জাবেদ, ৩২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম হিলটন, শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সালাম আজাদ। বিজ্ঞপ্তি

শেয়ার:ফেসবুকমেসেঞ্জারহোয়াটসঅ্যাপএক্স০ বার শেয়ার

আরও পড়ুন

আপনার মতামত জানান

মন্তব্যের নিয়ম: ভদ্র ও শালীন ভাষায় লিখুন · ব্যক্তিগত আক্রমণ, গুজব, ধর্মীয়/সাম্প্রদায়িক উসকানি ও বিজ্ঞাপন নয় · আপনার মন্তব্য মডারেশনের পর প্রকাশিত হবে · মন্তব্যের দায় মন্তব্যকারীর নিজের।