মূল কনটেন্টে যান
ঢাকা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬ | ২৩ কার্তিক ১৪৩৩
ব্রেকিং
বিশ্বনাথে প্রধান শিক্ষক আব্দুল আজিজের রাজকীয় বিদায় সংবর্ধনাভারতীয় কম্বল’সহ ১ জনকে গ্রেফতার করেছে পুলিশগ্যাসের মূল্যবৃদ্ধি প্রত্যাহার, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে আলহাজ্ব মাওলানা এমরান আলমবড়লেখায় সাদেক হোসেন খোকার ৭ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মহানগর বিএনপির কর্মসূচিবাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল সিলেট জেলার (আংশিক) কমিটি অনুমোদনমৃত্যুবার্ষিকীতে সাইক্লোনের আলোচনাসভা দেওয়ান মোহাম্মদ আজরফ একজন মানবতাবাদী ছিলেন : আবদুল কাদের তাপাদারটিআইবির বিবৃতিতে জামায়াতকে জড়ানো ‘দুরভিসন্ধিমূলক’: পরওয়ার
খেলাধুলা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল বাংলাদেশ

শেয়ার:ফেসবুকমেসেঞ্জারহোয়াটসঅ্যাপএক্স০ বার শেয়ার
স্পোর্টস ডেস্ক-

সিলেট টেস্টের প্রথম ইনিংসে ৩৫৬ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এর জবাবে ব্যাট করতে নেমে ২৬৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। আলোক সল্পতায় খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৮৮ রান।

৫১ রানে ৩ উইকেট হারানোর পর দলকে টেনে তোলার চেষ্টা করছেন তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিম। চতুর্থ উইকেট জুটিতে দ্বিতীয় দিন পর্যন্ত এসেছে ৩৭ রান। কাল ২৯ রান নিয়ে দিন শুরু করবেন হৃদয়। মুশফিক অপরাজিত ১৯ রানে। বাংলাদেশ এখনো পিছিয়ে ২৬৮ রানে।

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের করা ৩৫৬ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। নতুন বলে শামার জোসেফ ও জেইডেন সিলসের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২২ রানেই দুই উইকেট হারায় স্বাগতিকরা।

সাদমান ইসলামের চোটে ওপেনিং নামা নাঈম হাসান ৫ রানে ফেরার পর বিদায় নেন তানজিদ হাসান তামিমও। কেভিন উইকহ্যামের দুর্দান্ত ক্যাচে থামার আগে তার ব্যাট থেকে আসে ১৬ রান। আশা করা হচ্ছিল অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয় হাল ধরবেন কিন্তু সেটি হয়নি। ১৮ রান করে সাজঘরে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত।

২৯ রানের জুটি গড়ার পর শামার জোসেফের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন শান্ত। তার বিদায়ে ৫১ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। এরপর তাওহিদ হৃদয়ের সঙ্গে নতুন ব্যাটার হিসেবে যোগ দেন মুশফিকুর রহিম।

এর আগে, শেষ উইকেটে বেশ প্রতিরোধ গড়ে ফেলেছিলেন জোমেল ওয়ারিকান আর জেইডেন সিলস। ৬৭ বলে ৩৩ রানের জুটি গড়ে ফেলেন তারা। শেষ পর্যন্ত এই জুটিটি ভেঙেছেন মেহেদী হাসান মিরাজ।

জেইডেন সিলসকে ১৫ রানে এলবিডব্লিউ করেন মিরাজ। ২৭ রানে অপরাজিত থাকেন ওয়ারিকান। ফলে ১০৬.৪ ওভার খেলে প্রথম ইনিংসে ৩৫৬ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।

হাসান মাহমুদ ৯০ রান খরচায় একাই নিয়েছেন ৬টি উইকেট। ২টি করে উইকেট শিকার তাসকিন আহমেদ এবং মেহেদী হাসান মিরাজের।

শেয়ার:ফেসবুকমেসেঞ্জারহোয়াটসঅ্যাপএক্স০ বার শেয়ার

আরও পড়ুন

আপনার মতামত জানান

মন্তব্যের নিয়ম: ভদ্র ও শালীন ভাষায় লিখুন · ব্যক্তিগত আক্রমণ, গুজব, ধর্মীয়/সাম্প্রদায়িক উসকানি ও বিজ্ঞাপন নয় · আপনার মন্তব্য মডারেশনের পর প্রকাশিত হবে · মন্তব্যের দায় মন্তব্যকারীর নিজের।