মূল কনটেন্টে যান
ঢাকা, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ | ২২ কার্তিক ১৪৩৩
ব্রেকিং
বিশ্বনাথে প্রধান শিক্ষক আব্দুল আজিজের রাজকীয় বিদায় সংবর্ধনাভারতীয় কম্বল’সহ ১ জনকে গ্রেফতার করেছে পুলিশগ্যাসের মূল্যবৃদ্ধি প্রত্যাহার, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে আলহাজ্ব মাওলানা এমরান আলমবড়লেখায় সাদেক হোসেন খোকার ৭ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মহানগর বিএনপির কর্মসূচিবাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল সিলেট জেলার (আংশিক) কমিটি অনুমোদনমৃত্যুবার্ষিকীতে সাইক্লোনের আলোচনাসভা দেওয়ান মোহাম্মদ আজরফ একজন মানবতাবাদী ছিলেন : আবদুল কাদের তাপাদারটিআইবির বিবৃতিতে জামায়াতকে জড়ানো ‘দুরভিসন্ধিমূলক’: পরওয়ার
ব্রেকিং নিউজ

মৃত্যুবার্ষিকীতে সাইক্লোনের আলোচনাসভা দেওয়ান মোহাম্মদ আজরফ একজন মানবতাবাদী ছিলেন : আবদুল কাদের তাপাদার

শেয়ার:ফেসবুকমেসেঞ্জারহোয়াটসঅ্যাপএক্স০ বার শেয়ার

দেওয়ান মোহাম্মদ আজরফ একজন মানবতাবাদী ব্যক্তিত্ব ছিলেন। তিনি তার লেখায়-চিন্তায় ছিলেন অভিন্ন। জমিদার পরিবারে জন্ম হলেও তিনি প্রজাদের অধিকার আদায়ের জন্যে তাদের পক্ষাবলম্বন করেছেন। ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।
সাইক্লোন কেন্দ্রীয় সংসদের ৩৪৯তম সাহিত্য আসরে জাতীয় অধ্যাপক দার্শনিক দেওয়ান মোহাম্মদ আজরফের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মূখ্য আলোচকের বক্তব্যে সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি আবদুল কাদের তাপাদার এ কথা বলেন। সংসদের কেমুসাস সাহিত্য আসর কক্ষে সাইক্লোনের সভাপতি ভ্রমণকাহিনি লেখক মোয়াজ আফসারের সভাপতিত্বে গত সোমবার অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী এবং স্বাগত বক্তব্য রাখেন সাইক্লোনের সাধারণ সম্পাদক ইশরাক জাহান জেলি। সাইক্লোনের সাবেক সভাপতি সেলিম আউয়ালের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন এডিশনাল পিপি এডভোকেট আব্দুল মুকিত অপি, কবি শামসীর হারুনুর রশীদ, কবি সরওয়ার ফারুকী। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কবি কামাল আহমদ।
অনুষ্ঠানের শেষ পযায়ে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আন্তর্জাতিকভাবে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বিজয়ী হাফিজ আজহারুল ইসলাম উসামা। পরে হাফিজ উসামাকে সাইক্লোনের পক্ষ থেকে দেওয়ান মাহমুদ রাজার সৌজন্যে সম্মানী প্রদান করা হয়।

শেয়ার:ফেসবুকমেসেঞ্জারহোয়াটসঅ্যাপএক্স০ বার শেয়ার

আরও পড়ুন

আপনার মতামত জানান

মন্তব্যের নিয়ম: ভদ্র ও শালীন ভাষায় লিখুন · ব্যক্তিগত আক্রমণ, গুজব, ধর্মীয়/সাম্প্রদায়িক উসকানি ও বিজ্ঞাপন নয় · আপনার মন্তব্য মডারেশনের পর প্রকাশিত হবে · মন্তব্যের দায় মন্তব্যকারীর নিজের।