মূল কনটেন্টে যান
ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ | ১৯ কার্তিক ১৪৩৩
ব্রেকিং
ব্রেকিং নিউজ

শহীদ জিলু আহমেদ দিলুর ৩য় মৃত্যুবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের দোয়া মাহফিল

শেয়ার:ফেসবুকমেসেঞ্জারহোয়াটসঅ্যাপএক্স০ বার শেয়ার

গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শহীদ জিলু আহমেদ দিলুর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট  জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর) বাদ আছর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে শহীদ জিলু আহমেদ দিলুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ, সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক স্বপন, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি কয়েস আহমদ  সহ-সভাপতি মকসুদ করিম নোহেল, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল,  মহানগর যুবদলের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহেদি প্রিন্স, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদসহ জেলা ও মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।-বিজ্ঞপ্তি

শেয়ার:ফেসবুকমেসেঞ্জারহোয়াটসঅ্যাপএক্স০ বার শেয়ার

আরও পড়ুন

আপনার মতামত জানান

মন্তব্যের নিয়ম: ভদ্র ও শালীন ভাষায় লিখুন · ব্যক্তিগত আক্রমণ, গুজব, ধর্মীয়/সাম্প্রদায়িক উসকানি ও বিজ্ঞাপন নয় · আপনার মন্তব্য মডারেশনের পর প্রকাশিত হবে · মন্তব্যের দায় মন্তব্যকারীর নিজের।