মূল কনটেন্টে যান
ঢাকা, বুধবার, ৪ নভেম্বর ২০২৬ | ২০ কার্তিক ১৪৩৩
ব্রেকিং
জাতীয়

ঢাকা রাজধানীতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

শেয়ার:ফেসবুকমেসেঞ্জারহোয়াটসঅ্যাপএক্স০ বার শেয়ার

ঢাকা রাজধানীর কদমতলী থানার মাতুয়াইল মাতৃ ও শিশু স্বাস্থ‌্য ইনস্টিটিউট হাসপাতালের পাশে পার্কিং করা শ্রাবণ পরিবহণের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

কদমতলী থানার ওসি (তদন্ত) সজিব কুমার বারৈ জানান, রাত ১১টা ৪০ মিনিটের দিকে শ্রাবণ পরিবহণের একটি বাস পার্কিং করা অবস্থায় আগুনের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি বাস পুড়ে গেছে।

ওসি আরও জানান, বাসের চালক হেলপার জানায় রাত ১১টা ২০ মিনিটের দিকে গাড়িটি ওখানে পার্কিং করে খেতে গিয়েছিল। পরে এসে দেখে বাসটি দাউ দাউ করে আগুন জ্বলছে। তবে কে বা কারা এই বাসটিতে আগুন দিয়েছে সে বিষয়টি প্রাথমিকভাবে জানা যায়নি বলে জানান তিনি।

প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার:ফেসবুকমেসেঞ্জারহোয়াটসঅ্যাপএক্স০ বার শেয়ার

আরও পড়ুন

আপনার মতামত জানান

মন্তব্যের নিয়ম: ভদ্র ও শালীন ভাষায় লিখুন · ব্যক্তিগত আক্রমণ, গুজব, ধর্মীয়/সাম্প্রদায়িক উসকানি ও বিজ্ঞাপন নয় · আপনার মন্তব্য মডারেশনের পর প্রকাশিত হবে · মন্তব্যের দায় মন্তব্যকারীর নিজের।