ভারতীয় কম্বল’সহ ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ
সিলেট শাহপরান (রহঃ) থানা পুলিশের অভিযান চালিয়ে ২০,১৬,০০০/-(বিশ লক্ষ ষোল হাজার) টাকার ভারতীয় কম্বল ও একটি কাভার ভ্যান সহ ০১(এক) জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ০৫/১১/ ২০২৬খ্রিঃ ভোর ০৪.০৫ ঘটিকায় এসআই (নিঃ)/মাইনুল রেজা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শাহপরাণ (রহঃ) থানাধীন এমসি কলেজের প্রধান গেইটের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট করাকালে একটি কাভার ভ্যান যার রেজি নং- ঢাকা মেট্রো-ট-১১-৮৬১০ তল্লাশী করে বিভিন্ন রং ও সাইজের ডাবল পার্টের ৬৭২ টি ভারতীয় কম্বল যার আনুমানিক মূল্য-২০,১৬,০০০/-(বিশ লক্ষ ষোল হাজার) টাকা সহ আসামী আসিব মোল্লা (৩৫), পিতা-লুৎফুর রহমান মোল্লা, মাতা-রিনা বেগম, সাং-মেরি গোপিনাথপুর, ইউপিঃ গোপিনাথপুর, থানা-গোপালগঞ্জ সদর, জেলা-গোপালগঞ্জ‘কে আটক করেন। উক্ত ঘটনার বিষয়ে শাহপরাণ(রহঃ) থানার মামলা নং-০৯, তারিখ-০৫/১১/২০২৬খ্রি. ধারা- The Special Powers Act, 1974 এর 25B(1) (b)/25D রুজু হয়। আসামি‘কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।





