মূল কনটেন্টে যান
ঢাকা, বুধবার, ৪ নভেম্বর ২০২৬ | ২০ কার্তিক ১৪৩৩
ব্রেকিং
অর্থনীতি

নতুন দামে এলপি গ্যাস, কোন সিলিন্ডার কত?

শেয়ার:ফেসবুকমেসেঞ্জারহোয়াটসঅ্যাপএক্স১ বার শেয়ার

অর্থনীতি ডেস্ক-

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়িয়েছে। নতুন দামে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বেড়ে হয়েছে ২ হাজার ৬০ টাকা।

সোমবার (২ নভেম্বর) নতুন এ দাম ঘোষণা করে বিইআরসি।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শুধু ১২ কেজি নয়, ৫ কেজি থেকে ৪৫ কেজি পর্যন্ত বিভিন্ন ওজনের এলপিজি সিলিন্ডারের দামও বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, সাড়ে ৫ কেজির সিলিন্ডারের দাম ৮৪২ টাকা থেকে বাড়িয়ে ৯৪৪ টাকা করা হয়েছে। সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৯১৩ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৫ কেজির সিলিন্ডারের দাম ২ হাজার ২৯৬ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ৫৭৫ টাকা, ১৬ কেজির দাম ২ হাজার ৪৪৯ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ৭৮৭ টাকা এবং ১৮ কেজির দাম ২ হাজার ৭৫৫ টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার ৯০ টাকা করা হয়েছে।

একইভাবে ২০ কেজির সিলিন্ডারের দাম ৩ হাজার ৬১ টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার ৪৩৪ টাকা, ২২ কেজির দাম ৩ হাজার ৩৬৭ টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার ৭৭৭ টাকা এবং ২৫ কেজির দাম ৩ হাজার ৮২৭ টাকা থেকে বাড়িয়ে ৪ হাজার ২৯২ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, ৩০ কেজির সিলিন্ডারের দাম ৪ হাজার ৫৯২ টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার ১৫০ টাকা, ৩৩ কেজির দাম ৫ হাজার ৫১ টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার ৬৬৫ টাকা, ৩৫ কেজির দাম ৫ হাজার ৩৫৭ টাকা থেকে বাড়িয়ে ৬ হাজার ৯ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম ৬ হাজার ৮৮৮ টাকা থেকে বাড়িয়ে ৭ হাজার ৭২৬ টাকা করা হয়েছে।

বিইআরসির বিজ্ঞপ্তিতে বেসরকারি এলপিজির মজুতকরণ ও বোতলজাতকরণ চার্জ প্রতি কেজি ২৩ টাকা ৪৮ পয়সা, ডিস্ট্রিবিউটর চার্জ প্রতি কেজি ৭ টাকা ৮ পয়সা এবং রিটেইলার চার্জ প্রতি কেজি ৫ টাকা ৮৩ পয়সা পুনর্নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া অটোগ্যাসের মজুতকরণ চার্জ প্রতি লিটার ৫ টাকা ৫৯ পয়সা এবং স্টেশন চার্জ প্রতি লিটার ৯ টাকা ২৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৪ অক্টোবর এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৮৫ টাকা থেকে ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। বাজারে এলপিজির সংকট ও বাড়তি দামের অভিযোগের মধ্যেই এক মাসের ব্যবধানে আবারও দাম বাড়ানোর সিদ্ধান্ত এলো।

শেয়ার:ফেসবুকমেসেঞ্জারহোয়াটসঅ্যাপএক্স১ বার শেয়ার

আরও পড়ুন

আপনার মতামত জানান

মন্তব্যের নিয়ম: ভদ্র ও শালীন ভাষায় লিখুন · ব্যক্তিগত আক্রমণ, গুজব, ধর্মীয়/সাম্প্রদায়িক উসকানি ও বিজ্ঞাপন নয় · আপনার মন্তব্য মডারেশনের পর প্রকাশিত হবে · মন্তব্যের দায় মন্তব্যকারীর নিজের।